মেহেদী হাসান রিয়াদ
প্রকাশ : Mar 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় পার্বত্য চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল ও পার্বত্যবাসীর মিলনমেলা অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা-এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও পার্বত্যবাসীর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সংগঠনের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক এ এইচ এম ফারুক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি, বিশেষ অতিথি হিসেবে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি ও বান্দরবান জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী মহোদয় উপস্থিত থাকার কথা থাকলেও সংসদ অধিবেশন থাকায় সময়ের অভাবে অংশ নিতে পারেননি। 

সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভূইয়ার সঞ্চালনায় অন্যান্য বিশেষ অতিথির মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (অব) আবু সৈয়দ মো. হাশিম, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. মনির হোসেন, পার্বত্য চট্টগ্রাম রিসার্স ফোরামের চেয়ারম্যান ও পার্বত্য নিউজের সম্পাদক মেহেদী হাসান পালাশ ও বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মিতায়ন চাকমা, আরও বক্তব্য রাখেন সংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম ও কোষাধ্যক্ষ আবুল কালাম আযাদ প্রমুখ।

এসময় পার্বত্য চট্টগ্রাম সমিতির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি যথাক্রমে বাখের উদ্দিন, আমিনুল হক, আয়শা খাতুন রুমা, দিদারুল আলম, অ্যাড. নাজমুল হাসান চৌধুরী (নাজিম), কামাল হোসেন, নাসির উদ্দিন, বাবুল সরকার, যুগ্ম সম্পাদক যথাক্রমে জাহাঙ্গীর আলম অপু, নাদিম মজিদ, ইব্রাহীম খলিল চৌধুরী অপি, তথ্য ও গবেষণাবিষয়ক সাংবাদিক ও গবেষক সৈয়দ ইবনে রহমত, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. আবু তাহের রনি, ক্রিড়া সম্পাদক মো. সেলিম, প্রচার সম্পাদক আল আমিন আহমেদ, আন্তর্জাতিক সম্পাদক নবী  হোসেন বাপ্পা, ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, জ্যেষ্ঠ সদস্য সাইফুল ইসলাম সুমন প্রমুখ। 

ইফতার মাহফিলে ঢাকায় বসবাসরত পার্বত্য ৩ জেলার প্রায় ৩ শতাধিক বাসিন্দা অংশগ্রহণ করেন। এসময় দেশ ও জনগণের মঙ্গল কামনা করে দোয়া মোনাজত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাম্পাসে পিছিয়ে ছাত্রদল, রাষ্ট্রনীতিতে কেন এগিয়ে বিএনপি

1

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকা ওয়াসায় দোয়া মাহফিল

2

বিএনপি নেতা ডাবলুর মৃত্যুতে সেনাবাহিনীর বিজ্ঞপ্তি

3

শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা

4

দুর্নীতি ও অনিয়মের অভিযোগের মাঝেই কোটি টাকার চুক্তিতে পদোন্ন

5

ঢাকায় পৌঁছেছে ফিফা বিশ্বকাপের ট্রফি

6

প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ার

7

বাজারের বেশিরভাগ স্বর্ণই অবৈধ পথে আসছে

8

জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশি

9

ঢাকায় পার্বত্য চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল ও পার্বত্যবাসীর

10

ভূমিকম্পে অপ্রস্তুত বাংলাদেশ, ৭.৫ মাত্রার কম্পনে বিপর্যয়ের আ

11

পোস্টাল ব্যালট পেপার ডিজাইনারদের শাস্তির আওতায় আনার দাবি বি

12

জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত ইসির নতুন নির্দেশনা

13

গুরুতর অসুস্থতায় কথা বলতে পারছেন না অভিনেত্রী শবনম ফারিয়া

14

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ফের পেছাল

15

মোবাইলের দাম অবশ্যই কমবে: ফয়েজ তৈয়্যব

16

গুরুতর অসুস্থতায় কথা বলতে পারছেন না অভিনেত্রী শবনম ফারিয়া

17

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

18

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের দেড় ঘণ্টার সৌজন্য সাক্ষ

19