ভোরের জানালা
প্রকাশ : Jan 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের দেড় ঘণ্টার সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা।



স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে তারেক রহমান বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন।



প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারা প্রায় দেড় ঘণ্টার মতো সময় অতিবাহিত করেন।



এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং নৈশভোজে অংশ নেন।



রাত ৯টার দিকে তারেক রহমান সপরিবারে যমুনা থেকে বেরিয়ে যান।



বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ সাক্ষাতের বিষয়ে বলেন ‘সৌজন্য সাক্ষাতে সাধারণত কোনো নির্ধারিত এজেন্ডা থাকে না। এটি একটি হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ হতে যাচ্ছে।”



আইন উপদেষ্টা আরও উল্লেখ করেন, সম্প্রতি প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় সরকার যেভাবে সহযোগিতা করেছে, তাতে তারেক রহমান ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



মূলত সেই কৃতজ্ঞতাবোধ এবং পারস্পরিক সৌজন্যবোধ থেকেই এই সাক্ষাতের আয়োজন।

লন্ডনে ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে আসার পর এবারই প্রথম প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করলেন বিএনপির চেয়ারম্যান।



এর আগে গত বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক করেন তারেক রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশি

1

ভূমিকম্পে অপ্রস্তুত বাংলাদেশ, ৭.৫ মাত্রার কম্পনে বিপর্যয়ের আ

2

প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ার

3

ঢাকায় পার্বত্য চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল ও পার্বত্যবাসীর

4

জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত ইসির নতুন নির্দেশনা

5

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ফের পেছাল

6

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

7

মোবাইলের দাম অবশ্যই কমবে: ফয়েজ তৈয়্যব

8

পোস্টাল ব্যালট পেপার ডিজাইনারদের শাস্তির আওতায় আনার দাবি বি

9

ক্যাম্পাসে পিছিয়ে ছাত্রদল, রাষ্ট্রনীতিতে কেন এগিয়ে বিএনপি

10

দুর্নীতি ও অনিয়মের অভিযোগের মাঝেই কোটি টাকার চুক্তিতে পদোন্ন

11

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের দেড় ঘণ্টার সৌজন্য সাক্ষ

12

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকা ওয়াসায় দোয়া মাহফিল

13

বিএনপি নেতা ডাবলুর মৃত্যুতে সেনাবাহিনীর বিজ্ঞপ্তি

14

গুরুতর অসুস্থতায় কথা বলতে পারছেন না অভিনেত্রী শবনম ফারিয়া

15

বাজারের বেশিরভাগ স্বর্ণই অবৈধ পথে আসছে

16

শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা

17

কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল

18

ঢাকায় পৌঁছেছে ফিফা বিশ্বকাপের ট্রফি

19

গুরুতর অসুস্থতায় কথা বলতে পারছেন না অভিনেত্রী শবনম ফারিয়া

20